Sunday, 8 November, 2026

চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণে পতেঙ্গার যুবক নিহত, দগ্ধ আরও দুইজন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভয়াবহ এসি বিস্ফোরণে এক বিদ্যুৎ বিভাগের টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও দুইজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টেকনিশিয়ানের নাম শওকত ওসমান (২৮), তিনি পতেঙ্গা বিজয় নগর এলাকার বাসিন্দা। আহতরা বাকি ২ জন তানভীর ও মেসকাত তারা পিডিবির আউটসোর্সিং টেকনিশিয়ান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, “সকালে চমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের ছয়তলায় এসির বক্স লাইনের মেরামত কাজ চলছিল। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এতে তিনজন দগ্ধ হন। তাঁদের দ্রুত ক্যাজুয়ালটি ও পরে বার্ন ইউনিটে নেওয়া হয়।”

হাসপাতাল সূত্র জানায়, দগ্ধ অবস্থায় তিনজনকে বার্ন ইউনিটে ভর্তি করার পর শওকতে ওসমান মৃত্যু হয়। অন্য দুইজনের অবস্থাও গুরুতর।

চমেকের প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দে হাসপাতালের গাইনি ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এর মধ্যে শওকত বিস্ফোরণের সময় ৭ তলা থেকে পড়ে গিয়ে আহত হন বেশি। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায় এবং গুরুতরভাবে মাথায় ইনজুরি হয়। আইসিওতে পাঠানো হলে দুপুর ৩ টায় তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির কম্প্রেসারে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...