বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চমেক হাসপাতালে র‌্যাবের বিশেষ অভিযান, ২১ জন দালাল গ্রেপ্তার

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ২১ জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২৫ জুন) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অভিযান শেষে র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার ২১ জনের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এদের মধ্যে কয়েকজন রয়েছে যাদের এর আগেও গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। আমরাও হাসপাতাল দালালমুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। র‌্যাবের অভিযানে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়। হাসপাতাল প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানকে উৎসাহিত করে। আমরা চাই, এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইশরাক সাংবাদিকদের জানান, যে ২১ জনকে ধরা হয়েছে তাদের অপরাধের ধরন অনুযায়ী ১ থেকে ৩০ দিন পর্যন্ত সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে।  অনেকে এর আগেও সাজা ভোগ করেছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...