বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সদরঘাটে ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে ১৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ উদ্ধার করা হয়।

জানা যায়, গতকাল শনিবার সকালে পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের ইসলামিয়া কলেজ মোড়সংলগ্ন রেজাউল করিম নামে একটি ব্যক্তির বাড়ির ছাদের ভাড়াটিয়া সুবল দাশের ঘরে তল্লাশি চালিয়ে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুবল দাশ (৪১) ও বাড়ির মালিক রেজাউল করিমসহ আরও দুই-তিনজন পালিয়ে যায়। উদ্ধার মদ জব্দ করে উপস্থিত সাক্ষীদের সামনে তালিকা মূলে জব্দ করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...