বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) ও চট্টগ্রাম প্রেস ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য প্রবীণ সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমদের স্মরণে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাতটায় সিএমইউজের উদ্যোগে ইউনিয়নের সভাকক্ষে এ শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সহ-সভাপতি মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান সালেহ নোমান, সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ডেইলি সানের সাবেক ব্যুরো প্রধান আবদুল্লাহ আল মাহমুদ, সিএমইউজের যুগ্ম সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সেলিম, বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ, দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, এটিএন বাংলার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসনাত, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান নুরুল মোস্তফা কাজী, সাংবাদিক মাহবুবুল মওলা রিপন, ইকবাল করিম রিপনসহ আরও অনেকে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক কর্ণফুলীর ফটোসাংবাদিক মোহাম্মদ হোসেন।

বক্তারা বলেন, সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমদ ছিলেন এক প্রজ্ঞাবান ও নীতিবান সাংবাদিক, যিনি দীর্ঘ কর্মজীবনে সাংবাদিক সমাজে অমূল্য অবদান রেখে গেছেন। সিএমইউজের কার্যক্রমে তার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মোখলেছুর রহমান ফরহাদী, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনাম হায়দার, মীম ওসমান গণি, জাহাঙ্গীর আলম ও বজলুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সাংবাদিক সরওয়ার উদ্দিন আহমদ গত শনিবার (১১ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। রোববার চট্টগ্রামের রাউজান উপজেলার সিকদার ঘাটা ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সরওয়ার উদ্দিন আহমদ পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক সম্পন্ন করেন। তিনি ৫৫ বছরের কর্মজীবনে ১৭ বছর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি নিউজ টুডে, দি ডেইলি লাইফ, দি নিউ নেশন পত্রিকাসহ একাধিক গণমাধ্যমে ব্যুরো প্রধান ও নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...