বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার মিষ্টি তৈরি হচ্ছে সাতকানিয়ায়, জরিমানা দুই লাখ টাকা

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে এক কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট কাঁচা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানে কারখানাটিতে কুমিল্লার বিখ্যাত মাতৃভান্ডার মিষ্টি তৈরি এবং তৈরিতে ব্যবহৃত পোড়া তেল, পচা ছানা, নষ্ট শিরা ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ পাওয়া যায়। অভিযানে খোন্দকার মাহমুদুল হাসানের সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, দুই মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ করা হয়েছিল। তখন এক লাখ টাকা জরিমানা করা হয়। কিন্তু এবার দেখা গেল তারা আরও বেপরোয়া হয়ে নকল ব্র্যান্ডে মিষ্টি বাজারজাত করছে। যা ভোক্তাদের সঙ্গে স্পষ্ট প্রতারণা। তাদের অর্থদণ্ড ও সতর্ক করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...