বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হাটহাজারীতে সহপাঠীদের হাতে স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে মো. তানভির (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সহপাঠীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে আলীপুরের ধোপার দীঘির পাড়ের পুরাতন পৌরসভা কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পরে ওইদিন রাতে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার সহপাঠী সামীর বিন সাইফ (১৬) ও মো. রবিউল ইসলামকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার সামির বিন সাইফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সাইফউদ্দিনের পুত্র এবং রবিউল ইসলাম কনস্টেবল বাড়ির কবির আহম্মেদের পুত্র। দু’জনই একই স্কুলের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, ঘটনারদিন টিফিন ছুটির সময় দুপুর দেড়টার দিকে হাটহাজারী পৌরসভার আলিপুর রাহমানিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী পৌরসভার মুন্সিপাড়ার সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আবদুল বারেকের পুত্র তানভির সহপাঠীদের হামলায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করেন। পরে তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনজুর কাদের ভুঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...