বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণগণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি: কয়ছর এম আহমেদ

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমদ বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার হাসিনার ভীত নড়ে গিয়েছিল। ফলে জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে আংশিক গণতন্ত্র ফিরে এসেছে। পুরোপুরি গণতন্ত্র ফিরে আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার মাধ্যমে।

মঙ্গলবার বিকাল ৪ টায় শান্তিগঞ্জের একটি অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রঞ্জিত সুত্রধর ও যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুকিদ ও সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।

বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, মনোয়ার হোসেন মিন্টু, জিলানি মিয়া, সদস্য শহিদুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ, পূর্ব বীরগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি শহিদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনসুর আলম, জয়কলস ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর আহমদ সবুজ, সদস্য রায়হান উদ্দিন ও উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...