Sunday, 8 November, 2026

খালার বাড়িতে ঘুরতে গিয়ে ফিরল লাশ হয়ে, পেকুয়ায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে একই পরিবারে দুই শিশুর মৃত্যু হয়েছে।
‎
‎রোববার (২ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে।
‎
‎পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া দুই শিশু মোহাম্মদ হাছান (৮) ও নূরী (১০) টৈটং ইউনিয়নের বনকানন এলাকার মো.আমিনের সন্তান।
‎
‎স্থানীয়দের বরাতে, শনিবার মায়ের সঙ্গে মোহাম্মদ হাছান ও নূরী টৈটং ইউনিয়নের কইড়ার পাড়াস্থ খালার বাড়িতে বেড়াতে আসে। আজ রোববার দুপুরে খালা বাড়ির পাশে পুকুরের পাড়ে দুই আপন ভাই বোন স্থানীয় অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিশুদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় হাছান ও নূরীকে উদ্ধার করে।
‎
‎পরে দুই শিশুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
‎
‎শিশু মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান,পুকুরো ডুবে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে, মৃতদেহ দুইটি নিজেদের বাড়ীতে রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...