বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাই উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি ঝাটকা ও ২ জন জেলেকে আটক

মিরসরাই উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি ঝাটকা ও ২ জন জেলেকে আটক করা হয়েছে।এ সময় মোবাইল কোর্ট করে উভয় ব্যক্তিকে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত উপজেলার করেরহাট, বড়তাকিয়া, মিঠাছরা ও আবু তোরাব বাজারে মাছ বিক্রি করার সময় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করে প্রশাসন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, অভিযানে মিঠাছরা বাজার হতে ৬০ কেজি ঝাটকা (ছোট ইলিশ) মাছসহ ২মাছ বিক্রেতাকে আটক করা হয়।

আটককৃত বিক্রেতাগণ হলেন- সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাসিন্দা মানিক দাস (৫৩) ও নন্দলাল দাস (৫২)।

তিনি আরো জানান, ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে ঝাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে মিঠাছড়া বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি ঝাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...