বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রার্থী হচ্ছেন হিরো আলম, লড়বেন যে আসন থেকে

অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে আলোচিত নাম আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এবার বগুড়া নয়, ঢাকার ১৭ নম্বর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা সবার প্রত্যাশা। আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। সেজন্যই নির্বাচন করব। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক। মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।

তিনি আরও বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব। নইলে স্বতন্ত্র প্রার্থী হব।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনটি ঢাকার ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও মিরপুরের কিছু অংশ নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এই আসনে হিরো আলম আগেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

চৌধুরী, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

হজযাত্রীদের স্বস্তি দিতে খরচ কমানোর উদ্যোগ, জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র হজ পালনের ব্যয় কমিয়ে সাধারণ মানুষের জন্য আরও...

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় স্বস্তি বিশ্ববাজারে, কমছে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার, সবাইকে নিয়েই হবে সংস্কার: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে...

দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখার প্রতিবাদে দেশে ফিরেছি: উপদেষ্টা জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা:জাহেদ উর রহমান বলেছেন, দিল্লির...