বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শহীদ জিয়াই জাতির মহানায়ক: ব্যারিস্টার মীর হেলাল

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐতিহাসিক বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে হাটহাজারী উপজেলা বিএনপি।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় হাটহাজারী উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মো. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন,

“৭১ সালে অসীম সাহস ও দেশপ্রেম নিয়ে স্বাধীনতার ঘোষণা, জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব, যুদ্ধশেষে ব্যারাকে ফিরে যাওয়া—আর ’৭৫-এ দেশমাতৃকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতিকে মুক্ত করা—এসবই প্রমাণ করে শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের কিংবদন্তি মহানায়ক।

তাঁর কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বিএনপি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর দেশ গড়ার আমৃত্যু সংগ্রাম—সবকিছু আজও বাংলাদেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টরা শহীদ জিয়া ও বিএনপির নাম মুছে ফেলতে চেয়েছে, কিন্তু ব্যর্থ হয়েছে। বিএনপির শিকড় বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের গভীরে প্রোথিত। ভবিষ্যতেও বিএনপির পথ চলায় যারা বাধা দেবে, তারা জনজোয়ারে ভেসে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপি নেতা আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দল উত্তর জেলা সদস্য আবু বকর সিদ্দিকী সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভা বিএনপির সভাপতি ইলিয়াস মেহেদী, সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম প্রমুখ নেতৃবৃন্দ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...