বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন-আনোয়ারুল ইক ঈশান (১৭), রাজন দাশ (১৯) ও সৈকত চন্দ্র ভৌমিক (১৯)।

জানা যায়, ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল শুরু হয়। এরকম একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিলে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, সকালে শিক্ষা বোর্ডের সামনে ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় তারা দ্রুত সরে পরার সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...