চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) আসরের নামাজ শেষে কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ উম্মত আলী মুন্সির জামে মসজিদ সংলগ্ন তাঁর কবরস্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা ইসমাঈল বিন মনির, তারেক রহমান, সাখাওয়াত হোসেন মিশু, এস.এম তৈয়ব, এনামুল হক এনাম, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি তারেকুল ইসলাম, শফিউল আলম চৌধুরী, রমজান আলী সাগর, লতিফুর রহমান চৌধুরী, মোহাম্মদ সুমন, বাবর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ রিফাত, আলী ওয়াক্কাস, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আবিরসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
জুনায়েদ/চট্টলা২৪

