Sunday, 8 November, 2026

বোয়ালখালীতে ঘরের টাইলসের নিচে ‘সুরঙ্গ’ থেকে যুবলীগ নেতা খোকন গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের আন্ডারগ্রাউন্ডে সুরঙ্গে লুকিয়ে থাকা যুবলীগ নেতা মো. শওকত হোসেন খোকন ওরফে খোকন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

খোকন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদণ্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। তিনি উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক।

জানা গেছে,  গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে দেয়াল লিখন, পোস্টারিং করে দলীয় কর্মসূচি পালন করে আসছিল খোকন। পাশাপাশি গুজবও ছড়িয়ে যাচ্ছিল সমানতালে। তাকে ধরতে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, সে অত্যন্ত দুর্ধর্ষ। কৌশলী ভূমিকা পালন করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে যাচ্ছিল। তার গতিবিধি নজরদারির মধ্যে দিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

তিনি জানান, মঙ্গলবার ফজরের নামাজ পরেই খোকনে বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পরপরই অভিযান শুরু করা হয়। তবে ঘরে তাকে পাওয়া গেল না। পরে ঘরের টাইলসের নিচ দিয়ে তৈরি করা একটি আন্ডারগ্রাউন্ডের সন্ধান মেলে। সেই আন্ডারগ্রাউন্ডের এক সুরঙ্গ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খোকনে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...