Sunday, 8 November, 2026

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী

বোয়ালখালীতে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের থেকে ২টি দেশীয় পিস্তল,৩টি দেশীয় অস্ত্র, ২টি হ্যান্ড স্টিক ও ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, আহমদ মিয়ার ছেলে মো: জাকির হোসেন (৭২), মো: জাকির হোসেনের ছেলে মো: আরমান হোসেন জিশান (২৮) ও গিয়াস উদ্দিনের ছেলে জুবাইদ হোসেন রাব্বি (১৭)। তারা উপজেলার কধুরখীল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহষ্পতিবার (২১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন বলেন, এই সন্ত্রাসীরা বেশ কয়েকদিন ধরে কধুরখীল এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল। যার ফলে সাধারণ মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল, ফলে এসব এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল। এসব অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত মালামালসহ আসামিদেরকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...