Sunday, 8 November, 2026

চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড়ে হঠাৎ নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. সাহেদ বশর (৪৫), মো. আরিফ হাসান ওরফে রোমান (২৬), মো. ইমন (২১), আবু হানিফ সোহেল (৩৮), মেহরাজ (৩০), মো. সাহেদ হোসেন (৩১) ও মো. দেলোয়ার হোসেন টিটু (৩৭)।

পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন বারিক বিল্ডিং মোড়ে নিষিদ্ধ সংগঠনগুলোর কর্মীরা ঝটিকা মিছিল বের করে। বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাতের নেতৃত্বে হঠাৎ তারা হাতে ক্রিকেটের কাঠের স্ট্যাম্প, বাঁশের লাঠি ও পাথরের টুকরো নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে দিতে গোসাইলডাঙ্গা এলাকার আবুল হাশেম সওদাগর মসজিদের সামনে অবস্থান নেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ক্রিকেট স্ট্যাম্প, একটি ছোট পতাকা, ১৫টি বাঁশের লাঠি ও ২০টি পাথরের খণ্ড জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থল ও আশপাশে অবস্থান নেয়। তারা দেশে-বিদেশে থেকে সহায়তা, অর্থ প্রদান, মিথ্যা তথ্য প্রচার ও আশ্রয়দানের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমে সম্পৃক্ত ছিল।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...