বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

১৩ বছর পেরিয়ে এবার চৌদ্দ’তে এবার ধুরুং পালপাড়া শশী চৌধুরী বাড়ির জগদ্ধাত্রী পুজা

প্রতি বছরের ন্যায় ফটিকছড়িতে ধুরুং পাল পাড়া শশী চৌধুরীবাড়ি মাঠ প্রাঙ্গণে সফল ভাবে সম্পন্ন হলো শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি সভা।

এতে ধুরুং পাল পাড়া প্রগতি সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু প্রনতোষ পালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জগদ্ধাত্রী পুজা উদযাপন কমিটির নির্বাহী সভাপতি বাবু কাজল শীল, জগদ্ধাত্রী পুজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্টপোষক বাবু বিপ্লব চৌধুরী, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু সজল পাল, ফটিকছড়ি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রজত শুভ্র পাল, সাধারণ সম্পাদক বাবু পিন্টু শীল, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পণ্ডিত লিংকন চক্রবর্তী, পাল পাড়া প্রগতি সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু লিটু পাল, জীবু ঘোষ, বাবু সুনিল পালসহ আরো অনেকে।

এসময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বাবু কাজল শীল ধর্মীয় আচার, নিয়ম, বিধি মেনে চলার উপরে জোর দেন। বলেন যেই সুনাম এই পুজার রয়েছে তা প্রশংসনীয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের সহযোগিতায় জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের কমিটি নবায়ন করা হয় এতে বাবু বাচ্চু ঘোষকে সভাপতি এবং বাবু জুয়েল মনি পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু সজল পাল বলেন ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে  পদার্পণ করেছে ধুরুং পাল পাড়া শশী চৌধুরী জগদ্ধাত্রী পূজা। হাজারো বক্তবৃন্দের সমাগম ঘটে এই পুজায়। পূজায় যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকার আহবান জানিয়ে পূজায় সব ধরণের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন পরিষদের এই নেতা।

প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...