বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালী স্টুডেন্টস’এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস’এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক  সভাপতি, সাঈদ নাঈম আসিফ সিনিয়র সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মরওয়ানুল ইসলাম মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর, ২৪) সংগঠনের প্রধান উপদেষ্টা সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ ও অন্যান্য উপদেষ্টামন্ডলীর পরামর্শক্রমে এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেন সাবেক সভাপতি সুজায়েনা বিনতে ওমর ঐশী ও সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। আগামী ১ মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন উপদেষ্টারা।

সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম উভয় উপদেষ্টামন্ডলী ও সাবেক দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন , বাঁশখালীর সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক, বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য নিয়ে সেমিনার, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কার্যক্রম হাতে নেওয়া হবে।

সাধারণ সম্পাদক মরওয়ানুল ইসলাম বলেন, আমাদের সংগঠন বাঁশখালী শিক্ষার্থীদের পাশে ছিল সবসময়, তাদের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। বছরব্যাপী নানা আয়োজনে আগামী দিনেও এসোসিয়েশন সেই ধারা অব্যাহত রাখবে সে আশা করছি। নতুন কমিটির দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...