বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে চেকপোস্টে থামানো প্রাইভেটকার থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় একটি প্রাইভেটকার থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক দ্রুত পালিয়ে যায়।

কোতোয়ালী থানা সূত্র জানায়, ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাবোঝাই ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল প্রায় ১০ হাজার পিস ইয়াবা।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ বলেন, “প্রাইভেটকার থেকে ১০টি প্যাকেটে মোট প্রায় ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। মাদক কারবারিদের শনাক্তে তদন্ত চলছে।”

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া চালক ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহ

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...