বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার মিঠাছড়া সাসা ক্লাবে যুব ও ক্রীড়া বিভাগের জোরারগঞ্জ থানা সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং মিরসরাই থানা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি লোকমান হাকিমের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম-১ আসনের প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ নুর নবী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুল করিম, মিরসরাই থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম অঞ্চলের যুবনেতা ইকবাল হোসেন এবং মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...