রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তিন উপদেষ্টা সরকারকে ভুল পথে চালাচ্ছেন- অভিযোগ জামায়াতে ইসলামির

সরকারের কমপক্ষে তিনজন উপদেষ্টা সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করছেন, এমন অভিযোগ করেছে জামায়াতে ইসলামীসহ আট দল। তাদের দাবি, এসব উপদেষ্টার কারণে সরকার ভুল নীতি গ্রহণ করছে এবং তাদের অপসারণ জরুরি।

শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘কমপক্ষে তিনজন উপদেষ্টা যারা সরকারকে মিসগাইড করছে, তাদের অপসারণ দাবি করছি। প্রধান উপদেষ্টাকে তাদের নাম দেবো। এরপরও ব্যবস্থা না নিলে নাম প্রকাশ্যে আনার কথা বিবেচনা করব।’

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখান থেকে তিন উপদেষ্টার অপসারণসহ তিন দাবি জানায় আট দল। তারা আগের মতোই দাবি করেন- নির্বাচনের আগে গণভোট করতে হবে এবং নির্বাচনকালীন সময়ে প্রশাসনে দল-নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।

আবদুল্লাহ তাহের বলেন, জাতি জুলাই সনদ অনুযায়ী সংস্কার ও নির্বাচন চেয়েছিল। কিন্তু সরকারের কয়েকজন উপদেষ্টা এমনভাবে প্রভাব বিস্তার করছেন, যা সরকারের সিদ্ধান্তকে ভুল পথে পরিচালিত করছে। তিনি আরও বলেন, আদেশে সনদকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার বিষয়টি ইতিবাচক হলেও কমিশনের সনদে যা আছে তা হুবহু আদেশে থাকা উচিত ছিল। এরপরও আট দল আদেশকে গ্রহণ করছে।

গণভোটে চারটি বিষয় অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে তিনি সমালোচনা করেন। তার দাবি, পুরো সনদ নিয়েই গণভোট হওয়া উচিত-নাহলে বিভ্রান্তি তৈরি হতে পারে। সনদকে ভাগ করে গণভোট আয়োজন করা আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, সরকারের আচরণে পরিকল্পিত নির্বাচন-নির্ভরতার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনে সৎ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে দলীয়করণের চেষ্টা চলছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তাদের মতে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের জন্য বিপর্যয় ও অন্ধকার ভবিষ্যত অপেক্ষা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার চৌধুরী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুহাম্মাদ ইউসুফ সাদিক হাক্বানী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

প্রতারণার মামলায় গ্রেপ্তার পূজা চেরীর বাবা, বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে...

শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

জব্বারের বলীখেলার ১১৭তম আসর: কুমিল্লার ‘বাঘা’ শরীফের হ্যাটট্রিক বিজয়

কুমিল্লার মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ টানা তৃতীয়বারের মতো...