বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী রক্তাক্ত অবস্থায় উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় একটি বহুতল ভবন থেকে রহিমা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় স্বামী ইমরান হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।

আহত ইমরান হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার আমতলা গ্রামের সুরুজ আলীর ছেলে। নিহত রহিমা বেগম তার স্ত্রী। ইমরান পেশায় কসাই এবং রহিমা গৃহিণী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, এটি তাদের দ্বিতীয় বিবাহ।

কোনাবাড়ী থানার এসআই পাপন হোসেন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। তাদের সন্তান শারমিন জানিয়েছেন, প্রথমে বাবা মা-কে জবাই করেছে এবং পরে নিজেও গলাকাটা চেষ্টা করেছে। মেয়েকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...