রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মিরসরাইয়ে দাঁড়িপাল্লার সমর্থনে বাড়ি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ওচমানপুরে বাংলাদেশ ইসলামী ইউনিয়নের উদ্যোগে দাঁড়িপাল্লার সমর্থনে বাড়ি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনে জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যক্ষ নুর নবী, উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রায়হান উদ্দিন, এইছ আইডি সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও উপজেলা সভাপতি সাকিবুর রহমান। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে আইনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন আইনজীবী হিসেবে আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই।” তিনি প্রতিটি মা-বোনের কাছে জামায়াতের প্রার্থীর সালাম ও সমর্থন পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আগামী দিনের পথচলা। উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

উপকূলীয় অঞ্চল নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা আছে: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

চট্টগ্রামে পাঁচজনসহ দেশে হাম উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশুর...

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে কার্যক্রম...