বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

১৬নং চকবাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগে আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশের প্রতিটি বৃহৎ জাতীয় সংকটে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং অধিকার রক্ষার আন্দোলনে বিএনপিই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও শিল্পসহ প্রতিটি খাতে যে প্রকৃত উন্নয়ন হয়েছে- তা বিএনপির সময়েই হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে ১৬নং চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা, চকবাজার, প্যারেড মাঠ ও কলেজ রোড এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেটও বিতরণ করেন।

আবু সুফিয়ান বলেন, “সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। বহু বছর পর মানুষ ভোট দিতে পারবে- এমন প্রত্যাশায় সবার মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।” তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারিতেই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

চকবাজার থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রমজু মিয়ার সভাপতিত্বে আয়োজিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু ও অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী বক্তব্য রাখেন ও গণসংযোগে অংশ নেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...