স্বেচ্ছাসেবী রক্তদানভিত্তিক মানবিক সংগঠন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে পঞ্চম বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে (১৩ সেপ্টেম্বর ২০২০) সংগঠনটি রক্তস্বল্পতায় ভুগছে এমন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বার্ষিক কার্যক্রমের ধারাবাহিকতায় মনোনয়নপত্র গ্রহণ, যাচাই–বাছাই ও অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি ছিল স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নির্বাচনে বিজয়ী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল, যেখানে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবসেবা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
২০২৫ সালের পঞ্চম বার্ষিক কার্যকরী কমিটির দায়িত্ব পেয়েছেন—
সভাপতি মীর সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক এস. এম. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খাদিজাতুল কোবরা নিশাত, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ শিহাব হাছান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম নাহিম, মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ আসিফুল হক, নারী বিষয়ক সম্পাদক সামিয়া আক্তার আরিফা, সহ–নারী বিষয়ক সম্পাদক শাবনাজ আক্তার সুমি ও তানহা আহমেদ, এবং তথ্য-যোগাযোগ ও প্রচার সম্পাদক মোঃ রণবীর আহম্মেদ।
শপথ গ্রহণ শেষে নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সভাপতি মীর সাজ্জাদ হোসেন বলেন,
“জুনিয়র ব্লাড ফাউন্ডেশন মানবিক সেবার এক নির্ভরযোগ্য নাম। রক্তদাতা বৃদ্ধি ও জরুরি সেবা সম্প্রসারণে আমরা নতুন উদ্যোগ নেব।”
সাধারণ সম্পাদক এস. এম. গিয়াস উদ্দিন জানান,
“সদস্য প্রশিক্ষণ, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করা হবে আমাদের মূল লক্ষ্য।”
সহ-সভাপতি মোহাম্মদ ওসমান গনি বলেন,
“স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ ও নিরাপদ রক্তদানের সচেতনতা বৃদ্ধি করতে আমরা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি।”
বর্তমানে রক্তদান ছাড়াও শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহায়তা, রোগী সেবা, সামাজিক সচেতনতা ও মানবিক আড্ডাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণের পর এসব উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশা ব্যক্ত করেছেন সদস্যরা।
জুনায়েদ/চট্টলা২৪

