বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হতে পারে: সজীব ওয়াজেদ জয়

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবে। এসব মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

রায়ের আগে তার পুত্র সজীব ওয়াজেদ গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় আশঙ্কা প্রকাশ করেন যে আদালত তার মায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিতে পারে। তিনি দাবি করেন, “আমরা আগেই বুঝতে পারছি রায় কী হতে পারে। টেলিভিশনে তারা দেখাচ্ছে- দোষী সাব্যস্ত করবে, আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।”

তবে সম্ভাব্য কঠোর রায় নিয়েও তিনি স্বস্তি প্রকাশ করেন এই বলে যে তার মা ভারতে নিরাপদে আছেন। সজীব ওয়াজেদ বলেন, “আমার মায়ের কিছু হবে না। তিনি ভারতে নিরাপদ। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।”

২০২৪ সালের ছাত্র আন্দোলন দমনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হয়, যার বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। স্বাধীনতার পর এ ঘটনাকেই সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এসব ঘটনার পর একই বছরের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারত চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।

আজকের রায়কে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক মহলও এবারের রায়ের দিকে গভীর নজর রাখছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...