বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

‘তরুণ বিপ্লবীরা মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে’

তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে, তা পূরণে সাংবাদিকদের প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহবান জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি।

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যয় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে টেলিভিশন চিত্র সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গঠনে সমাজে যার যার অবস্থান হতে এগিয়ে আসতে হবে। যেখানে থাকবে না কোনো বৈষম্য, সমাজ থেকে দূর হবে হিংসা-আর হানাহানি।’

টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী।

সভায় টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল হোসাইন টিপু ও নুর হাসিব ইফরাজ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...