বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও হাটহাজারী-বায়েজিদ সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, হাটহাজারী সুদীর্ঘকাল ধরে শান্তি-সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত। ভবিষ্যতেও হাটহাজারী শান্তির চারণভূমি হিসেবেই থাকবে ইনশাআল্লাহ। যারা এই অঞ্চলের শান্তি নষ্ট করতে চাইবে, সন্ত্রাসের পথে হাঁটবে-হাটহাজারীতে তাদের কোনো স্থান হবে না।
শনিবার বিকেলে গুমান মর্দ্দন পেশকারহাট উচ্চ বিদ্যালয় মাঠে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি শান্তি, উন্নয়ন ও গণমানুষের কল্যাণে বিশ্বাসী। দেশে উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে বিএনপি প্রতিটি গ্রামের সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিতে তিনি আহ্বান জানান।
নিজ পরিবারের রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, “আমার পিতাসহ আমাদের পরিবার সারা জীবন হাটহাজারীর সেবায় নিয়োজিত। আমি আপনাদের সন্তান, আমিও আপনাদের খেদমত করতে চাই।”
শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার মীর হেলাল বলেন, শুধুমাত্র মেধা নয়-অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমই জীবনে সফলতার মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল আলম।
সুজা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক ইফতেখরুল আলম।
এছাড়া বক্তব্য দেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুল আলম জনি, বর্তমান সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, যুবনেতা নুরুল কবির তালুকদার, গুমানমর্দন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হোসেন মেম্বার, সদস্য সচিব মো. মুজিবুর রহমান, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী মো. আলী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা: মাসুদ পারভেজ, ওসমান হেলাল, দুলাল খান, আসিফ মিজান, যুবদল নেতা আব্দুল মান্নান, নেজাম, কামাল উদ্দিন, জানে আলম, আহমদ সাফা, বেলাল উদ্দিন, নুরুল আমিন, মহিউদ্দিন, বেলাল হোসেন পুতুল, মো. রাশেদুল ইসলাম, বদিউল আলম প্রমুখ।
ফারুক, চট্টলা২৪

