Saturday, 7 November, 2026

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে জাতি কলঙ্কমুক্ত: এনসিপি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকারব্যবস্থা।

গতকাল সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের যে রায় আদালত দিয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই।

এর মাধ্যমে জাতি কলঙ্ক থেকে মুক্ত হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদের আদেশে অস্পষ্টতা আছে। এটা আগের জাতির সামনে সরকারকে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

তাহলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...