লাতিন আমেরিকার ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের লড়াই মানেই আবেগ, উত্তেজনা আর বাড়তি রোমাঞ্চে ফুটবলবিশ্বে বিশেষ এক আমেজ। চলতি মাসেই আবারও মুখোমুখি হচ্ছে এই দুই শক্তিধর দল।
২০২৪ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে নতুন ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা নারী অনূর্ধ্ব–২০ দল। সেই সফলতার ধারাবাহিকতা বজায় রাখতে দলটি প্রস্তুতি নিচ্ছে আগামী দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের জন্য, যা অনুষ্ঠিত হবে ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি। যদিও টুর্নামেন্টের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।
প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আর্জেন্টিনা নারী দল আগামী সপ্তাহে নিজস্ব লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে ব্রাজিল ও প্যারাগুয়েকে নিয়ে তিন জাতির একটি প্রীতি টুর্নামেন্ট খেলবে। সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
দক্ষিণ আমেরিকার দুই শক্তির এই লড়াইকে ঘিরে সমর্থকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে।
ম্যাচ সূচি:
২৬ নভেম্বর: আর্জেন্টিনা বনাম ব্রাজিল
২৯ নভেম্বর: ব্রাজিল বনাম প্যারাগুয়ে
১ ডিসেম্বর: আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে
এই মিনি টুর্নামেন্ট দেবে প্রতিযোগিতামূলক প্রস্তুতির সুযোগ, আর ফুটবলপ্রেমীরা আবারও উপভোগ করবে নতুন প্রজন্মের ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথের রোমাঞ্চ।

