Saturday, 7 November, 2026

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে তারেক রহমানের আর্থিক সহযোগিতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে এ সহযোগিতা পৌঁছে দেন দৌলতপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল।

তিনি উপজেলা বিএনপি ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় শরিফ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রাথমিকভাবে কিছু নগদ অর্থ দেওয়া হলো। তারেক রহমানের পক্ষ থেকে তাদের পুনরায় স্বাবলম্বী হয়ে উঠতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মেহেরজানের বসতবাড়ি পুড়ে হয়।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...