স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। রবিবার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে দেখুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল ও সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব নেয়ার সময় পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। গেল দেড় বছরে তা উন্নতির দিকে গেছে।’
একজন নিরাপত্তা বিশ্লেষকের দেশজুড়ে অপরাধ ও অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটি একজন বিশ্লেষকের মন্তব্য। তার যোগ্যতা ও প্রমাণ সম্পর্কে আমার জানা নেই, তাই মন্তব্য করা সম্ভব নয়।’
ভূমিকম্প সংক্রান্ত সতর্কতা বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশে কোনো আগাম সতর্কতা ব্যবস্থা নেই, তবে বিভিন্ন দেশীয় প্রযুক্তি ও অ্যাপের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। তিনি সবাইকে বিল্ডিং কোড মেনে চলার আহ্বান জানান এবং বলেন, ‘জলাশয় ভরাট করে ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ, বিশেষ নজর দিতে হবে।’
মধ্যরাতে সাংবাদিকদের ডিবি তুলে নেওয়ার বিষয়ে তিনি মন্তব্য করে বলেন, ‘যে কাজটি করা হয়েছে, সেটা সাংবাদিকতার কাজ হিসেবে নয়, অন্য ধরনের কাজ।
ফারুক, চট্টলা২৪

