বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মীর হেলালকে ভোট দিলে সবার নিরাপদ আবাসস্থল হবে হাটহাজারী: নওশিন হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে দক্ষিণ মাদার্শা ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মহিলা দলের সভাপতি নাছরিন আকতারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী মীর হেলাল উদ্দিনের সহধর্মিণী, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মিসেস নওশিন আরজান হেলাল

প্রধান অতিথির বক্তব্যে মিসেস নওশিন বলেন, বাংলাদেশের নারী সমাজের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। মেয়েদের অবৈতনিক শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও কুটির শিল্পের আধুনিকায়ন, তৈরি পোশাক খাতের সম্প্রসারণ, আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারি-বেসরকারি খাতে নারীর কর্মসংস্থান—এসব অর্জন বিএনপি সরকারের ঐতিহাসিক সাফল্যের ফল।

তিনি বলেন, “নারীদের প্রকৃত উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে বিএনপিকে আবারও বিজয়ী করতে হবে। দীর্ঘদিন পর আমাদের মা–বোনেরা এবার নির্ভয়ে ভোট দিতে পারবেন। তাই আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবাই মিলেমিশে মীর হেলালকে ধানের শীষ মার্কায় ভোট দিন।”

মীর হেলাল বিজয়ী হলে হাটহাজারীর প্রতিটি গ্রামের সমস্যা—বিশেষ করে নারী সমাজের সমস্যাগুলো—অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, “হাটহাজারীকে আমরা নারী-পুরুষের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলব।”

সমাবেশের আগে মিসেস নওশিন এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগম, সেলিনা আক্তার, রহিমা আক্তার, রেহেনা আক্তার রানু, রাশেদা বেগম, ডলি আকতার, দিলু আরা বেগম, আকতার বানু, হোসনে আরা, জান্নাতুল ফেরদৌস, নিলুফার ইয়াছমিন, তাসনিম আক্তার, তানজু আক্তার, রোকসানা, আয়েশা সুলতানা, সুমা আক্তার, হাসিনা বেগম, সুমী বড়ুয়া, সোমা শীলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...