বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউ ভলান্টিয়ার্সের উদ্যোগে মাসব্যাপী ‘অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫’ শুরু

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবী সংগঠন পিসিআইইউ ভলান্টিয়ার্সের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বহুমাত্রিক কর্মসূচি অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানজাইটি ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার।

শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা, নেতৃত্বগুণ, মানসিক সুস্থতা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসাহ–উদ্দীপনায় চলছে এই আয়োজন। উদ্বোধনী সেমিনারে প্রধান বক্তা ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোথেরাপিস্ট . শাফিকা আফরোজ। তিনি আবেগীয় বুদ্ধিমত্তা, স্ট্রেসের উৎস, মানসিক স্থিতি ধরে রাখা এবং উদ্বেগ নিয়ন্ত্রণে কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণমূলক এই সেশনে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা ও প্রশ্ন সরাসরি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদ খান মিলন। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর . ইঞ্জিনিয়ার মফজাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর . মো. ফাসিউল আলম এবং মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী

শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্মুক্ত এই সেমিনার বিশ্ববিদ্যালয়ে সহায়ক ও স্বাস্থ্যকর শিক্ষা পরিবেশ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও গতিশীল করেছে।

উল্লেখ্য, মাসব্যাপী ‘অ্যাসেন্ডিয়াম সামিট ২০২৫’-এ থাকছে বিভিন্ন সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতা ও বিশেষ কার্যক্রম। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের একাডেমিক, পেশাগত, আবেগীয় ও সৃজনশীল দক্ষতা উন্নয়নই এ আয়োজনের লক্ষ্য।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...