বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামীর বাংলাদেশ গড়তে সব সেক্টরে জবাবদিহি প্রতিষ্ঠা অপরিহার্য: খসরু

আগামীর বাংলাদেশ গড়তে হলে দেশের প্রতিটি খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা অপরিহার্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল, যার কারণে আর্থিক খাতের এ করুণ অবস্থা। দেশে ব্যাংকিং সেক্টরে বিগত দিনে লুটপাটের মহোৎসব চলেছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন, কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইন্স্যুরেন্স খাতে অনিয়মের চিত্র তুলে ধরে তিনি বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা টাকা রেখেছেন, অনেক কোম্পানি টাকা ফেরত দিতে পারছে না। এ রকম ২০টি কোম্পানি আছে দেশে। যারা লুটপাট করেছে… সেইসব ইন্স্যুরেন্স কোম্পানির অবস্থাগুলো আজ ভেবে দেখুন। আগামী দিনে ক্ষমতায় আসলে আমরা এটা চলতে দেব না। এইসব জায়গায় বড় সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে এতগুলো ইন্স্যুরেন্স কোম্পানির দরকার ছিল কিনা? বিগত সরকার দলীয় বিবেচনায় অনেক ইন্স্যুরেন্স কোম্পানিকে অনুমোদন দিয়েছে। দলীয় বিবেচনায় ব্যাংক-বীমা দেওয়া হলে অর্থনীতি টিকে থাকতে পারে না।

বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক খাত থেকে দলীয়করণ দূর করা হবে জানিয়ে আমীর খসরু বলেন, এই খাতে বড় ধরনের সংস্কার করা হবে, স্বচ্ছতা নিশ্চিত করতে আর্থিক সেক্টর দলীয়করণমুক্ত করা হবে।

এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা প্রতিষ্ঠা অপরিহার্য।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...