বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে বিএনপির আস্থার ঠিকানা গিয়াস কাদের

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত চট্টগ্রামের রাউজান উপজেলা তথা চট্টগ্রাম-৬ আসনে প্রার্থী ঘোষনা করেছে বিএনপির হাইকমান্ড। রাউজানে বিএনপি’র ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন বিএনপি’র হেভিওয়েট নেতা কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান (পদ স্থগিত) ও রাউজান রাঙ্গুনিয়ার সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীতা ঘোষণা করেন।

৫ আগস্ট পরবর্তী নানা ঘটনার প্রেক্ষিতে রাউজান উপজেলা ছিল দেশ জুড়ে বহুল আলোচিত। একের পর এক হত্যাকাণ্ড ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল রাউজান। ফলশ্রুতিতে বিএনপির হাইকমান্ড রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতে কিছুটা সময় নেয়। এই আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার।

বিএনপির হাইকমান্ড সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠের চুলচেরা বিশ্লেষণ, বিভিন্ন সংস্থার জরিপ, ১৭ বছর বিএনপি’র জন্য ত্যাগ তিতীক্ষা সহ সাধারণ জনগণের অনুভূতি, চাওয়া- পাওয়া, চরম দমন-পীড়ন-নির্যাতন সত্বেও দলের প্রতি অগাধ আনুগত্য, সাংগঠনিক দক্ষতা, পারিবারিক ঐতিহ্য, সর্বোপরি নিরঙ্কুশ জনসমর্থন এবং সাবেক সংসদ সদস্য হিসেবে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তিনি ইতিপূর্বেও রাউজানের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গুনিয়া আসনে ও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এই ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, “গিয়াস কাদের বিএনপির প্রবীণ ও দুঃসময়ের পরীক্ষিত নেতা। আওয়ামী সরকারের মিথ্যা মামলায় দলের জন্য জেল খেটেছেন, নির্যাতিত হয়েছেন এবং বানোয়াট মামলায় সাজা প্রাপ্ত হয়েছিলেন। ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে শহীদ জিয়া ও বেগম জিয়ার ঘনিষ্ঠ সহচর হিসেবে দলের সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীর সমর্থন ও চরম নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও দলের প্রতি অগাধ আনুগত্যের বহিঃপ্রকাশ এই দলীয় মনোনয়ন।”

ফিরে পেতে যাচ্ছেন ভাইস-চেয়ারম্যান পদ:

গত জুন মাসের শেষার্ধে রাউজানে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাইস-চেয়ারম্যান পদ স্থগিত ঘোষণা করে বিএনপির হাই কমান্ড। একই সাথে হাইকমান্ড বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার কে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক থেকে অব্যাহতির পাশাপাশি উত্তর জেলা বিএনপির কমিটি ও বিলুপ্ত ঘোষণা করে।

বিএনপি’র হাই কমান্ড সূত্রে জানা গেছে, খুব শিগগিরই বিএনপির ভাইস-চেয়ারম্যান পদে পুনর্বহাল হতে যাচ্ছেন সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

রাউজানে বিএনপি’র নেতা-কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস:

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক বিএনপি’র প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণার সাথে সাথেই রাস্তায় নেমে আনন্দ উল্লাস করতে থাকে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা। তারা রাউজানের মুন্সিরঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে মিছিলের পাশাপাশি মনোনয়ন প্রাপ্তিতে শোকরানা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। এই সময় বিএনপি, যুবদল ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এ সময় উত্তর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাবের সুলতান কাজল বলেন, “গিয়াস ভাইয়ের এই মনোনয়ন প্রাপ্তি দলের প্রতি উনার ত্যাগ ও আনুগত্যের পুরস্কার। দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি রাউজানের জনগণের প্রকৃত অভিভাবক হিসেবে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে বেছে নেওয়ার জন্য।”

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...