বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচয়ে প্রতারণা করার সময় সৈয়দ আহমদ শিমুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সৈয়দ আহমদ শিমুল মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কেওয়ালীঘাট এলাকার মো. নাসির আলীর ছেলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিপ্লব উদ্যান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান। তিনি জানান, ২ নম্বর গেট বিপ্লব উদ্যানে দিল খুশ জ্যুস বারের স্টাফ পুনম বড়ুয়াকে এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করছিলেন সৈয়দ আহমদ শিমুল। পরে ওই ব্যক্তি এনএসআই সদস্য কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য তিনি চট্টগ্রাম মেট্রো এনআএসআইকে জানান। পরে এনএসআইয়ের প্রতিনিধি দলের যাচাই-বাছাই করে তাকে ভুয়া হিসেবে শনাক্ত করেন। পরে আমাদেরকে খবর দেয়া হলে আমরা তাকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

হৃদয়,চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...