বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল করলো হাইকোর্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে এসব মামলা দায়ের করা হয়। এ বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকীসহ কয়েকজন আইনজীবী। তারা জানান, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। এসব মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...