বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ড্রাইভারকে ছু‌রি মেরে অটো‌রিক্সা ছিনতাই, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীতে ড্রাইভারকে ছু‌রি দিয়ে আঘাত করে ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পু‌লিশ।

মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় ছিনতাই হওয়া ১‌টি ব্যাটারিচা‌লিত অটো‌রিক্সা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএন‌জি উদ্ধার করা হয়। পু‌লিশ সূত্র জানায়, গতকাল ভোররাতে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজে অ‌পরিচিত কয়েকজন লোক গতিরোধ করে ছু‌রিকাঘাত করে জালাল মিয়া (৫০) রিক্সা চালকের ব্যাটারিচা‌লিত অটোরিক্সা ছি‌নিয়ে নিয়ে যায়।

পরে ভিক‌টিমের ছেলের করা মামলার তদন্তে নেমে তথ্যপ্রযু‌ক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করে ঘটনার সাথে জ‌ড়িত মোঃ পারভেজ (২৪), অ‌রিফুল ইসলাম প্রকাশ ইমন‌ (২৬) ও আরমান‌ হোসেনকে (২২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পু‌লিশ

আব্দুল্লাহ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...