চট্টগ্রাম প্রতিনিধি :::
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি
নাজিমুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে রাজধানীর সিকেডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গ্রামের বাড়ী ফতেপুর মদনহাট সংলগ্ন মেহেরনেগা স্কুলের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনরা।
১৯৯০ সালে চাকসু নির্বাচনে জাতীয় ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হন নাজিম উদ্দিন। ছাত্র রাজনীতি ছাড়ার পর হাটহাজারী উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি হয়েছিলেন তিনি। কিন্তু দলে অবমূল্যায়নের অভিযোগ তুলে রাজনীতি থেকে দূরে সরে যান। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে নব্বইয়ে চাকসুর জিএস নির্বাচিত হয়েছিলেন আজিম উদ্দিন। ছাত্র রাজনীতি ছেড়ে কিছুদিন বাসদের রাজনীতিতে যুক্ত ছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সম্প্রতি আরও নতুন দল গঠন হয়েছে।

