বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করেই এগোবে বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাবে।

শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণের প্রতি তার অঙ্গীকার ও রাজনৈতিক সংগ্রামের পথ ধরেই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো সামনের দিকে এগিয়ে যাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাবা-মায়ের আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবেন।”

তিনি অভিযোগ করে বলেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার পেছনে অশুভ কারসাজি ছিল।

রিজভী আরও বলেন, “গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয় এবং কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়।”

ফারিুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...