আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে ভেন্যু জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি। তবে প্রতিনিধি দলের একজন ভারতীয় কর্মকর্তা ভিসা জটিলতার কারণে বাংলাদেশে আসতে পারেননি। ফলে একাই ঢাকা পৌঁছান আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান এন্ড্রু এফগ্রেভ।
বিসিবি সূত্র জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে বাংলাদেশ। এ বিষয়ে ৪ জানুয়ারি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে আসছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এ বিষয়ে আইসিসি প্রতিনিধি ও সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক হবে। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারপ্রধানের অনুমোদনের ওপর নির্ভর করবে।
ফারুক, চট্টলা২৪

