Monday, 9 November, 2026

চট্টগ্রামে টায়ারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণ ৪ ইউনিট

চট্টগ্রামের পাহাড়তলীতে একটি টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় নগরের হালিশহরের নয়াবাজারের পার্শ্ববর্তী পাহাড়তলী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কফিল উদ্দিন। তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় আগুন লাগার খবর আসে। এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম যায়। কিন্তু অবস্থার প্রেক্ষিতে এখন (সকাল ৯টা ৫০) ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, একটি টায়ারের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। পাহাড়তলী থানা পুলিশ তাদের সহযোগিতা করছে।

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...