বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-৫ আসনে দিনভর গণসংযোগে মীর হেলাল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের দিনভর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বুড়িশ্চর ও শিকারপুর ইউনিয়নে। গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে।

শুক্রবার সকালে তিনি হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর আজিজিয়া দরবার শরীফ মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ কর্মসূচির সূচনা করেন। পরে পায়ে হেঁটে বুড়িশ্চর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এবং শিকারপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের কাছে ভোট ও দোয়া কামনা করেন। এ সময় মুসলমান, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাঁর প্রতি সমর্থন জানান।

বাদ জুমা স্থানীয় নিয়ামত আলী সড়ক থেকে পুনরায় গণসংযোগ শুরু করে বিকেল পর্যন্ত প্রচারণা চালান তিনি। গণসংযোগকালে একাধিক পথসভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর হেলাল।

বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সকলের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, উত্তর জেলা সদস্য সচিব মোহাম্মদ আকবর আলী, জাসাস সহসভাপতি আয়ুব খান, হাটহাজারী উপজেলা বিএনপি সদস্য ওসমান গনী, শিকারপুর বিএনপির সভাপতি মোহাম্মদ নূরখান ও সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দীনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...