বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপি দিয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে চকরিয়ার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টার-এ মিডিয়া সেল আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩১ দফা কর্মসূচির মধ্যে এবং দলের নির্বাচনী ইশতেহারেও এই অঙ্গীকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন গঠন করে তার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, সেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। বর্তমান ডিজিটাল যুগে তথ্য মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে, তাই সবাইকে অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে যাতে দেশের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে সমুন্নত থাকে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু বিগত ১৬-১৭ বছরে গণমাধ্যম দলীয়করণের কারণে গণতান্ত্রিক কাঠামো হোঁচট খেয়েছে। গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করা।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি সবসময় সাংবাদিক বন্ধুদের বলি-মালিকের চাকুরি নয়, বিবেকের চাকুরি করুন। তাহলেই সত্যিকারের সাংবাদিকতার মর্যাদা রক্ষা পাবে।’

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ চকরিয়া-পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

ফারুক, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...