বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্কিলড ইয়ুথ হাব হিসেবে চট্টগ্রামকে পরিচিত করতে চাই: সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান নগরীর ১১ নম্বর ওয়ার্ড গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, চট্টগ্রামকে একটি “স্কিলড ইয়ুথ হাব” হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রামের তরুণদের মধ্যে রয়েছে অসাধারণ মেধা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। ক্ষমতায় গেলে আইটি, ফ্রিল্যান্সিং, কারিগরি শিক্ষা, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।”

গণসংযোগকালে সাঈদ আল নোমান আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...