বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, মিরসরাইয়ে জামায়াত সমর্থককে জরিমানা

মিরসরাইয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের এক সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মিরসরাই পৌরসদর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। অভিযানে ফুটওভার ব্রিজের রেলিংয়ে দাঁড়িপাল্লা প্রতীকে আলোকসজ্জা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে মো. দেলোয়ার হোসেন মাসুদকে নির্বাচনী আচরণবিধির বিধি ২৭ (ক) অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, সরকারি স্থাপনায় আলোকসজ্জা ব্যবহার করে প্রচারণা চালানো নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ সময় তাৎক্ষণিকভাবে আলোকসজ্জা অপসারণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...