বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মডেল মিরসরাই গড়ে তুলতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে। তিনি বলেন, মিরসরাইয়ের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও সমঅধিকার থেকে বঞ্চিত রয়েছে।

তিনি আরও বলেন, ইসলাম, দেশপ্রেম ও কল্যাণরাষ্ট্রের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চায়। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

মুহাম্মদ শাহজাহান বলেন, দলীয় লুটপাট ও দুঃশাসনের পরিবর্তে জামায়াতে ইসলামী জনগণের আমানত রক্ষা এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। এ জন্য তিনি মিরসরাইবাসীর প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...