বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

যৌথ অভিযানে এলজি ও রামদা উদ্ধার, আটক ১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মো. জমির উদ্দিন (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের হাদু চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় এলজি, দুটি রাবার কার্তুজ, একটি রামদা এবং একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, নাপোড়া সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি বিশেষ টিম এবং বাঁশখালী থানার পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে এবং আসামিকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...