বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ১১ দলের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রোড শো বাস্তবায়নে প্রস্তুতি সভা

চট্টগ্রাম মহানগরীতে ১১ দলের উদ্যোগে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রোড শো বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দেওয়ান বাজারস্থ নগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, তফসিল ঘোষণার পর ঢাকায় প্রকাশ্য দিবালোকে ইনকিলাব মঞ্চের নমিনি শরিফ উসমান হাদীর হত্যাকাণ্ড, চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুরে র‌্যাব কর্মকর্তা শওকত হত্যাকাণ্ড এবং শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারির হত্যাসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খুনি-সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার করে একটি পূর্ণাঙ্গ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, প্রশাসনিক কৌশলের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে শঙ্কা তৈরি হয়েছে তা দূর করে ভোটারদের আস্থা শতভাগ ফিরিয়ে আনতে হবে। নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়িয়ে জুলাই সনদকে আইনি মর্যাদা দিতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। পাশাপাশি ১১ দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ১১ দলীয় সমন্বয়ক মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর আমির মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, এনসিপি নগর যুগ্ম সমন্বয়ক জুবায়ের হোসেন ও মীর শোয়াইব, এলডিপি নগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, জাগপা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, আমার বাংলাদেশ পার্টির নগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চট্টগ্রাম নগর সহ-সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব এবং বাংলাদেশ লেবার পার্টির নগর সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন আলি।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা রিদোয়ানুল ওয়াহেদী, শফিকুল ইসলাম শফি, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা মুবিনুল হক, এলডিপি নেতা জাফর আহমদ চৌধুরী, বিডিপি মহানগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুবায়ের মাহমুদ, লেবার পার্টি নেতা আফসার উদ্দিন, জামায়াত নেতা হামেদ হাসান এলাহী ও মাওলানা মমতাজ উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১১ দলের উদ্যোগে রোড শো আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রোড শোটি পতেঙ্গার কাটগড় মোড়ে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হবে, যেখানে ১১ দলের নগর নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...